লকডাউনে ৩ মাস ধরে বাবার কাছে ধর্ষণের শিকার ১৪ বছরের ভারতীয় কিশোরী।



             11-year-old girl sexually abused by father, others - KERALA ...   




মরণব্যাধি করোনায় ঘর বন্ধী যখন গোটা পৃথিবী। ব্যতিক্রম নয় ভারতেও। দেশটিতে প্রায় ৩ মাস ধরে চলছে লকডাউন। জনজীবন থেমে থাকলেও থেমে নেই নারী ও শিশু নির্যাতনের মত ঘৃণ্য অপরাধ।  
এরই মাঝে প্রশাসনের নজরে আসে এক জঘন্য অপরাধের কথা। দেশটির তামিল নাড়ুতে গত ৩ মাস ধরে একটি ১৪ বছরের শিশুকে ধর্ষণ করে আসছে তার বাবা। প্রায় ৩ মাসের অত্যাচারের পরে মেয়েটি এখন গর্ভবতী। এই ঘটনা সম্পর্কে কোন ধারনাই ছিলোনা ভিক্টিমের মায়ের।


তামিল নাড়ুর স্থানীয় গনমাধ্যমের সূত্রে জানা যায়, মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে  মায়িলাদুথুরাই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। অভিজুক্ত অপরাধীর বয়স ৪০, পেশায় একজন ট্যাক্সি চালক। বেশ কয়েকদিন থেকে  মেয়েটি পেটে ব্যথা অনুভব করলে তার মা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই পরীক্ষার মাধ্যমে জানা যায় মেয়েটি গর্ভবতী। এর পরেই মায়ের কাছে মুখ খোলে কিশোরীটি। জানায় গত ৩ মাসের তিক্ত অভিজ্ঞতার কথা।

মেয়ের মুখে সব শুনে মেয়েকে নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন মেয়েটির মা। তার অভিযোগের ভিত্তিতেই অপরাধীকে গ্রেফতার করা হয়। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

অন্যদিকে হাসপাতালে কিশোরীর চিকিৎসা চলছে। তবে চিকিৎসা শেষ হলে তাকে বাড়িতে জেতে দেওয়া হবে না। রাখা হবে শিশু কল্যাণ কমিটির হেফাজতে। বাড়িতে গেলে পারিবারিক চাপে শিশুটি নিজের বয়ান বদল করতে পারে টাই এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে জানান নাগাপত্তিনামের শিশু কল্যাণ দপ্তর এর কর্মকর্তা।

সোর্সঃ কালের কণ্ঠ

Post a Comment

0 Comments