জাদুর শহর হারাচ্ছে তার জাদুকরদের।


প্রথম আলো


বছরের পর বছর ধরে এই ঢাকাকে জাদুর শহরে পরিণত করা রাজধানীর সে সকল মধ্যবিত্ত পরিবারের আজ ঠাই নেই এই শহরে। শহরটাকে সবাই একই ভাবে ভালবাসতেন। নিজের মনে করতেন। কিন্তু এই বিপদের সময় যখন বাধ্য হয়ে জাদুর শহর ত্যাগ করতে হয়, এক মহামারীর কাছে যখন হার মেনে যায় সকল মায়া তখম হঠাৎ করেই শহরটাকে খুব অপরিচিত মন হয়। আমরা হয়তো বুঝতে পারছি না যে জাদুর শহড় হারাচ্ছে তার জাদুকরদের।
করোনা পরিস্থিতি কি হবে জানি না, তবে মাস তিনেকের  মদ্ধেই খুব বড় একটা ধাক্কা খাবে। পরিবর্তন টা লক্ষ করা যাবে খালি চোখে। শহর ছেড়ে যাওয়া অনেক মানুষের উপরই আমরা নিজেদের অজান্তেই ছিলাম নির্ভর। আমাদের দৈনন্দিন জীবনে ছিলো তাদের অদৃশ্য অবদান। আমরা যা কখনো খেয়াল করিনি। একটু চিন্তা করলেই ব্যপারটা আন্দাজ করা যায়। আপনার পুরনো গনিত শিক্ষকের যায়গা একজন নতুন শিক্ষক কখনোই পূরণ করতে পারবেন না। বিষয়টা ঠিক এমনই।

শহর ত্যাগের পড়ে যেখানেই থাকুক  ভাল থাকুক সে সকল যোদ্ধারা। তারা আবার ফিরে আসুক এই জাদুর শহরে, তাদের ছাড়া এই শহর জাদুর হয় কি করে?

দিনশেষে আমিও মধ্যবিত্ত, কাল হয়তো আমার যাওয়ার পালা? কে জানে?

Post a Comment

0 Comments