স্বয়ংতান




মাঝরাতে জানালা দিয়ে হঠাৎ যখন ঠাণ্ডা বাতাস ঘরে ঢুকতে শুরু করে, শরীর জমে যায়। হাত পা গুটিশুটি হয়ে আসে। গতবছর বোর্ড পরীক্ষার রেজাল্ট নিয়ে কিভাবে সামনের ফ্ল্যাটের আপু আমাকে প্রতিনিয়ত খোটা দেয়, কথাগুলো নিজে থেকেই কানে ভাসতে শুরু করে। বাতাসের সাথে সেদিন ঘরে কি ঢুকেছিলো জানিনা, তবে কোন কিছু না ভেবেই রুম থেকে বেরিয়ে টেবিলের উপর রাখা ছুড়িটা হাতে নেই। দরজা খুলতে খুব একটা কষ্ট হয়নি। কোন শব্দ হয়নি সে রাতে ।অন্ধকারেও আমার সাদা শার্টটা যেন লাল টকটকে হয়ে ওঠে । বাসায় ঢুকতে গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ । কলিংবেল দেওয়া ছাড়া কোনো ছিলনা...


ক্রিং!!!

ব্যাস, প্রতিদিনের মত ঘামে ভেজা গা নিয়ে সকাল বেলা ময়লা নিতে আসা
উপায় মামার দেওয়া কলিংবেলে ঘুম ভেঙে যায়।

সবার ভেতরেই একটা শয়তান থাকে। প্রতিনিয়ত লড়াই করতে হয় তার সাথে। সেদিন হেরে গিয়েছিলাম বলেই হয়তো
আপুর লাশটা পাওয়া গেলেও ছুরিটা দিয়ে আম্মু আজও আপেল কাটে।

বাতাসের সাথে সেদিন ঘরে কি ঢুকেছিলো জানিনা, তবে তা প্রতি রাতে আমাকে মনে করিয়ে দেয় যে আমি হেরে গেছি তার কাছে।







Post a Comment

0 Comments